ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:৩০ এএম
জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে কারফিউ জারি করে হত্যার উসকানিসহ পাঁচটি গুরুতর অভিযোগে সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই শুনানি হবে।
প্রসিকিউশন তাদের বিরুদ্ধে যেসব অভিযোগের বিস্তারিত তুলে ধরবেন, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:কারফিউ জারি করে আন্দোলনকারীদের শেষ করে দেওয়া।
গণভবনে শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে হত্যার উসকানি।২৮৬টি মামলায় প্রায় সাড়ে ৪ লাখ ছাত্র-জনতাকে আসামি করা।আজকের শুনানিতে প্রসিকিউশন অভিযোগের বিস্তারিত তুলে ধরার পর আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করবেন।
জানা গেছে, আসামিপক্ষ থেকে বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে আবেদন করা হয়েছে, সে বিষয়েও আজ সিদ্ধান্ত আসতে পারে।একই ট্রাইব্যুনাল-১-এ আজ ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে দায়ের করা মামলারও শুনানি হবে। আদালত ইতোপূর্বে পলাতক জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দিয়েছিলেন।
আজকের শুনানিতে পলাতক জয়ের পক্ষে স্টেট ডিফেন্স (রাষ্ট্রীয় আইনজীবী) নিয়োগ দেওয়া হতে পারে।এছাড়াও, ট্রাইব্যুনাল-১-এ রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুই জনকে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।অপরদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আবু সাঈদ হত্যা মামলা ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন