রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ১১:৫২ এএম

গুম-খুনের মামলায় জিয়াউলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম ও খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে।

আজ বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।শুনানি উপলক্ষে সকালে কড়া নিরাপত্তায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

প্রসিকিউশন টিমের পক্ষ থেকে তাঁদের বিরুদ্ধে আনা গুম ও হত্যার সুনির্দিষ্ট অভিযোগগুলোর বিস্তারিত নথি আদালতের কাছে জমা দেওয়া হয়।

বিগত সরকারের আমলে বিভিন্ন সময় নাগরিকদের গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করার পর এই আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হলো। জিয়াউল আহসানসহ অভিযুক্ত অন্য ১০ জনের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া ট্রাইব্যুনালের নির্ধারিত নিয়ম অনুযায়ী পরিচালিত হবে।

উল্লেখ্য, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর জিয়াউল আহসানকে আটক করা হয় এবং পরবর্তীতে মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।