ডিসেম্বর ২২, ২০২৫, ১১:১৬ এএম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। সোমবার (২২ ডিসেম্বর) সকালে সংশ্লিষ্ট শাখায় তিনি এই আপিল আবেদন জমা দেন।
এর আগে গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাবেক এই পুলিশ প্রধানকে ৫ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেছিলেন।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই দণ্ডাদেশ প্রদান করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন—বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
উল্লেখ্য, চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বর্তমানে এই মামলায় আসামি থেকে রাজসাক্ষী হওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। গত ১৬ মার্চ প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এ মামলায় আসামি করা হয়েছিল।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি কারান্তরীণ রয়েছেন। ট্রাইব্যুনালের দেওয়া ওই সাজা আইনত চ্যালেঞ্জ করতেই তিনি আজ খালাসের আবেদন জানিয়ে উচ্চ আদালতে আপিল করেছেন। আপিল শুনানির পর পরবর্তী আইনি পদক্ষেপ জানা যাবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন