জানুয়ারি ৬, ২০২৬, ১২:০৩ পিএম
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আজ শুনানি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেলে তাঁদের আইনজীবীরা এ শুনানিতে অংশ নেবেন।
রাষ্ট্রপক্ষ ইতিমধেই এই মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ করে বিচার শুরুর আবেদন জানিয়েছে। তাঁদের বিরুদ্ধে মোট পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে অন্যতম: ১. জুলাই মাসে কারফিউ জারি করে নির্বিচারে হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওপর চাপ প্রয়োগ ও নীতিগত সিদ্ধান্ত নিতে ভূমিকা রাখা ২. গণভবনে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে আন্দোলন দমনে উসকানি প্রদান।একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার দায়ে অভিযুক্ত জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।অন্যদিকে, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা আজ চতুর্থ দিনের মতো ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করবেন।
হাইপ্রোফাইল এসব মামলার শুনানি ও সাক্ষ্যগ্রহণকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আশা করছেন, সাক্ষ্যপ্রমাণ ও অভিযোগের ভিত্তিতে দ্রুতই এসব মামলার বিচারিক কার্যক্রম পরবর্তী ধাপে অগ্রসর হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন