বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৬, ০৩:৫৬ পিএম

হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির বিরুদ্ধে পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ট্রাইব্যুনালের অফিসিয়াল ওয়েবসাইটে ৪৫৭ পৃষ্ঠার এই ঐতিহাসিক রায়টি প্রকাশ করা হয়। এর আগে গত ১৭ নভেম্বর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেছিলেন।

শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল আমৃত্যু কারাদণ্ড এবং ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড।চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (সাবেক আইজিপি): রাজসাক্ষী হওয়ায় ৫ বছরের কারাদণ্ড।

দণ্ডপ্রাপ্তদের দেশের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের নির্দেশ।পূর্ণাঙ্গ রায়ে অপরাধের বিবরণ ও ক্যাটাগরি: রায়ে আসামিদের বিরুদ্ধে ৫টি অভিযোগের ভিত্তিতে দুটি সুনির্দিষ্ট ক্যাটাগরিতে অপরাধের ভয়াবহতা তুলে ধরা হয়েছে:১. উসকানি ও প্ররোচনা (আমৃত্যু কারাদণ্ড): ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের ‘রাজাকার’ সম্বোধন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে কথোপকথনে আন্দোলনকারীদের ফাঁসি দেওয়ার নির্দেশ। এর ফলশ্রুতিতেই রংপুরে আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয় বলে রায়ে উল্লেখ করা হয়। এই অভিযোগে শেখ হাসিনা ও কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

২. সরাসরি হত্যার নির্দেশ (মৃত্যুদণ্ড/ফাঁসি): ১৮ জুলাই সাবেক মেয়র ফজলে নূর তাপস ও হাসানুল হক ইনুর সঙ্গে কথোপকথনে ড্রোনের মাধ্যমে অবস্থান নির্ণয় এবং হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশের প্রমাণ পাওয়া গেছে। এর ফলে ৫ আগস্ট চানখারপুলে ৬ জন এবং আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনা ঘটে। এই অপরাধের দায়ে শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে।আদালত রায়ে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, রাষ্ট্র এই অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে ব্যয় করবে।