সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

মুছে ফেলা হয়েছে শেখ হাসিনার ৪ ফোনের ১ হাজার কল রেকর্ড

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:১৪ পিএম

মুছে ফেলা হয়েছে শেখ হাসিনার ৪ ফোনের ১ হাজার কল রেকর্ড

ছবি - সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের সময় ফোনে হাজারো নির্দেশনা দিয়েছিলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু গত বছরের ৫ আগস্ট তিনি ভারতে পালিয়ে যাওয়ার সময় তাঁর কল রেকর্ডগুলো মুছে ফেলার কাজ চলে ঢাকায়।সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা জবানবন্দিতে এই চাঞ্চল্যকর তথ্য জানান।

বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা জানান, গত বছরের ৫ আগস্ট সন্ধ্যায় এনটিএমসির (ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার) সার্ভার থেকে শেখ হাসিনার ৪টি ফোন নাম্বারের মালিকানার তথ্যসহ প্রায় ১ হাজার কল রেকর্ড মুছে দেওয়া হয়।

নির্দেশদাতা: এই কল রেকর্ড মোছার কাজটি করানো হয় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের নির্দেশে।মোছা হয়েছিল: শেখ হাসিনার ৪টি নাম্বারের রেকর্ড ছাড়াও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক এক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও একইসঙ্গে মুছে ফেলা হয়েছিল।

তানভীর জোহা বলেন, "প্রাথমিকভাবে শনাক্ত ৪টি নম্বরই শেখ হাসিনার। এই নম্বরগুলোর মুছে ফেলা ডিজিটাল এভিডেন্স উদ্ধারে কাজ চলছে।"জানা যায়, জিয়াউল আহসানের নির্দেশে ওপেন সোর্সের মাধ্যমে নিয়োগ পাওয়া এক ব্যক্তি তথ্য মোছার এই কাজটি করেছিলেন।