নভেম্বর ২২, ২০২৫, ০৫:৫৯ পিএম
সারাবছর বাজারে কমলা পাওয়া গেলেও শীতের কয়েক মাস এই ফল সবার বাসাতেই বেশি খাওয়া হয়। সাধারণত কমলা খাওয়ার পর এর খোসা ফেলে দেওয়াই সবার অভ্যাস। তবে জানেন কি, কমলার খোসাতে রয়েছে এমন সব গুণ, যা ত্বকের যত্নে দারুণভাবে কাজে লাগানো যায়?
কমলার খোসাকে প্রাকৃতিকভাবে প্রক্রিয়াজাত করে তৈরি বিভিন্ন প্যাক ব্রণ কমানো থেকে শুরু করে ত্বকের উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে।
ব্রণ কমাতে ও তৈলাক্ত ভাব দূর করতে কমলার খোসা কমলার খোসাতে থাকে জীবাণুনাশক, প্রদাহনাশক ও ছত্রাকনাশক উপাদান, যা ব্রণ কমাতে অত্যন্ত কার্যকর। যাদের ত্বকের তৈলাক্ত ভাব বেশি, তাদের ব্রণ হওয়ার প্রবণতা বেশি থাকে।
এমন ক্ষেত্রে একটি সহজ উপায় হলো—এক কাপ পানিতে একটা গোটা কমলার খোসা সেদ্ধ করে সেই পানি ঠান্ডা করে টোনার হিসেবে ব্যবহার করা। এছাড়া, তাজা কমলার খোসা মসুরের ডালের সঙ্গে বেটে নিয়ে নিয়মিত মুখে লাগালে ত্বক মসৃণ হয় এবং ব্রণ বা মুখের দাগও কমে আসে। তবে সরাসরি খোসা মুখে না লাগিয়ে মিশ্রণ তৈরি করে লাগানোই নিরাপদ।রোদে পোড়া ত্বকের পরিচর্যা ও উজ্জ্বলতা রোদে ত্বক সারবার্ন হওয়া বা উজ্জ্বলতা হারানো একটি সাধারণ সমস্যা। এই ক্ষেত্রে কমলার খোসার পেস্ট ত্বককে সতেজ ও উজ্জ্বল করতে সাহায্য করে।
দুই টেবিল চামচ কমলার খোসার গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ চন্দনগুঁড়ো ও গোলাপজল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে ত্বকে লাগাতে পারেন। এটি ৩০ মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেললে রোদে পোড়া দাগ কমে আসে। ভালো ফল পেতে মাসে তিন থেকে চার বার এই পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। অন্য আরেকটি পদ্ধতি হলো, এক টেবিল চামচ কমলার খোসার গুঁড়া, এক টেবিল চামচ হলুদ ও এক টেবিল চামচ মধু মিশিয়ে মুখ ও গলায় লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলা। তবে মনে রাখতে হবে, ব্রণ থাকলে এই হলুদ-মধুর প্যাক ব্যবহার করা উচিত নয়।
মুখ পরিষ্কার ও জেল্লা ফেরাতে ত্বক যদি নিষ্প্রাণ বা শুষ্ক লাগে, তবে কমলার খোসা একটি কার্যকর স্ক্রাব হিসেবে ব্যবহার করা যায়। এক টেবিল চামচ টকদইয়ে এক টেবিল চামচ কমলার খোসার গুঁড়া মিশিয়ে মুখে ২০ মিনিট লাগিয়ে রেখে এরপর ঠান্ডা পানিতে ধুয়ে নিলে ত্বকের জেল্লা দ্রুত ফিরে আসে। শীতকালে এই উপায়ে ত্বকের শুষ্কতাও কমানো সম্ভব। ছোট ছোট এই ঘরোয়া কৌশলগুলো মেনে চললে কমলা শুধু খাদ্য নয়, ত্বকের জন্যও উপকারী এক প্রাকৃতিক উপাদান হিসেবে ব্যবহার করা যেতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন