ডিসেম্বর ১৩, ২০২৫, ০১:২৪ পিএম
আধুনিক জীবনধারার পরিবর্তন, যেমন—দীর্ঘ সময় বসে থাকা, শরীরচর্চা না করা ও অনিয়মিত খাদ্যাভ্যাসের ফলে আজকাল স্থূলতা, ব্লাড সুগার এবং খারাপ কোলেস্টেরলসহ নানা রোগ ক্রমশ বাড়ছে। এর ফলে হৃদরোগের ঝুঁকিও বাড়ছে।
এমনকি কম বয়সিরাও হার্ট অ্যাটাকের কবলে পড়ছেন।তবে চিকিৎসকেরা বলছেন, হার্ট সুস্থ রাখা খুব কঠিন নয়। নিয়মিত হাঁটাচলার মাধ্যমে এই ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।
দিনে কতক্ষণ হাঁটা প্রয়োজন? গবেষণায় দেখা গেছে, হৃদরোগের ঝুঁকি কমাতে দিনে মাত্র ১০-১৫ মিনিট একটানা (বিরামহীন) হাঁটা যথেষ্ট কার্যকর।
চিকিৎসকদের মতে, যারা সারা দিন বসে থাকলেও দিনে একবার ১০-১৫ মিনিট বিরামহীন হাঁটেন, তাদের হৃদরোগের সম্ভাবনা অনেক কমে যায়। অন্যদিকে, দিনে বারবার ১-২ মিনিট করে ছোট ছোট হাঁটা তুলনামূলকভাবে কম কার্যকর।নিরবচ্ছিন্ন এই স্বল্প সময়ের হাঁটার ফলে শরীরের রক্তসঞ্চালন প্রক্রিয়া উন্নত হয়, যা হার্টের জন্য অত্যন্ত উপকারী। এর ফলে—
ধমনী শক্ত হওয়ার ঝুঁকি কমে।
রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমে।
রক্তের প্রেশার, সুগার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে।
মানসিক চাপ কমে, মন শান্ত থাকে, যা হার্টের ওপর চাপ কমায়।
এই রুটিন বিশেষত যারা ব্যায়াম করতে পারেন না, কম্পিউটারে দীর্ঘ সময় বসে কাজ করেন, প্রবীণ বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন, তাদের জন্য খুব কার্যকর।
কীভাবে রুটিন শুরু করবেন?
-
সময় নির্ধারণ: দিনের সুবিধাজনক যেকোনো সময় ১০-১৫ মিনিট বিরতি ছাড়া একটানা হাঁটুন।
-
সময় বৃদ্ধি: ধীরে ধীরে হাঁটার সময় বাড়িয়ে ২০-২৫ মিনিট করার চেষ্টা করুন।
-
নিয়মিততা: সপ্তাহে অন্তত ৫ দিন এই রুটিন বজায় রাখলেই যথেষ্ট।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন