রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আম খাওয়ার পর এই পাঁচটি খাবার এড়িয়ে চলুন, হতে পারে বিপদ

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৫, ২০২৬, ০৮:১৮ পিএম

আম খাওয়ার পর এই পাঁচটি খাবার এড়িয়ে চলুন, হতে পারে বিপদ

সতর্কতায় আম খাওয়া

গ্রীষ্মের তাপদাহে ফলের রাজা আমের কোনো তুলনা নেই। স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর এই ফলটি যেমন তৃষ্ণা মেটায়, তেমনি শরীরকে সতেজ রাখতেও দারুণ কার্যকর। তবে আম খাওয়ার সময় কিছুটা সতর্ক থাকা জরুরি। কারণ কিছু খাবার আছে, যা আম খাওয়ার পরপরই গ্রহণ করলে উপকারের বদলে শরীরের বড় ধরনের ক্ষতি হতে পারে।

আম খাওয়ার পর পাঁচটি খাবার এড়িয়ে চলা উচিত।অনেকেই আমের সঙ্গে দই মিশিয়ে খেতে পছন্দ করেন, কিন্তু এই সংমিশ্রণটি পেটের সমস্যার ঝুঁকি বাড়ায়। আম খাওয়ার পর করলা খেলে বমি ভাব বা বমি হওয়ার সম্ভাবনা থাকে। 

মূল খাবারটি যদি খুব বেশি ঝাল বা মশলাযুক্ত হয়, তবে তার পরপরই আম খাওয়া এড়িয়ে চলা ভালো। এতে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে। এছাড়া আম খাওয়ার পর কোমল পানীয় বা সোডা পান করা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এই দুটিতে প্রচুর চিনি থাকায় তা রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দিতে পারে। 

সবশেষে, আম খাওয়ার ঠিক পরপরই জল পান করলে তা হজম প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলে এবং এর ফলে ডায়রিয়া পর্যন্ত হতে পারে। তাই আম খাওয়ার অন্তত আধা ঘণ্টা পর জল পান করা শ্রেয়।আম ভিটামিন সি, ভিটামিন এ, ফাইবার ও পটাশিয়ামের চমৎকার উৎস।

ফলটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও ত্বক ভালো রাখতে সাহায্য করে। তবে আম খাওয়ার আগে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখা ভালো। এতে আমের আঁশ নরম হয় এবং তা সহজে হজম হয়। খাদ্যতালিকায় আম রাখার সময় এই ছোট ছোট সতর্কতা মেনে চললে ফলের স্বাদ ও পুষ্টি—দুটোই নিশ্চিত করা সম্ভব।