রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যে ৩ ধরনের খাবার বেশি খেলে আয়ু কমে যেতে পারে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১, ২০২৫, ০৭:১৫ পিএম

যে ৩ ধরনের খাবার বেশি খেলে আয়ু কমে যেতে পারে

ছবি - সংগৃহীত

খাবারের স্বাদ আমাদের জীবনের একটি বড় অংশ। প্রতিদিনের ভোজন হোক বা কোনো উৎসব, মুখরোচক, তেল-মশলাদার খাবারের প্রতি বাঙালির ঝোঁক স্বাভাবিক। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, কিছু খাবার নিয়মিত খেলে শুধু ওজনই বাড়ে না; হার্টের সমস্যা, ডায়াবেটিস, অ্যালঝাইমার্স বা ডিমেনশিয়ার মতো জটিল রোগের ঝুঁকিও অনেকটা বেড়ে যায়।

এখানে একটা কথা পরিষ্কার, দীর্ঘমেয়াদে এই ধরনের খাবার মানুষের আয়ুও কমিয়ে দিতে পারে।আসুন, তাহলে জেনে নিই, কোন তিন ধরনের খাবার আমাদের এড়িয়ে চলতে হবে বা কম খেতে হবে:সসেজ, বেকন বা অন্যান্য প্রক্রিয়াজাত মাংস দীর্ঘদিন ধরে নিয়মিত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

প্রাথমিকভাবে এর ক্ষতি বোঝা না গেলেও, সময়ের সঙ্গে সঙ্গে এটি হৃদরোগ, উচ্চ রক্তচাপসহ নানা স্বাস্থ্য সমস্যা বাড়াতে পারে। এখানে মূল সমস্যা হলো এই খাবারগুলোতে থাকা অতিরিক্ত চর্বি, নুন ও প্রিজারভেটিভ। তাই এই ধরনের খাবার যতটা সম্ভব কম খাওয়া উচিত।খুব দ্রুত তৈরি হয়, খেতেও সহজ— এই কারণে ইনস্ট্যান্ট নুডলস এখন অনেক জনপ্রিয়।

কিন্তু এতে থাকে প্রচুর পরিমাণ নুন। নিয়মিত এই খাবার খেলে শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যায়, যা সরাসরি রক্তচাপ ও অন্যান্য শারীরিক সমস্যা তৈরি করতে পারে। সোডিয়ামের উচ্চ মাত্রা হার্টের ওপর চাপ ফেলে, যা নিঃসন্দেহে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের জন্য খারাপ।

মুসলি বা কর্নফ্লেক্সের মতো সিরিয়াল প্রাতরাশে অনেকেই খান। কিন্তু প্যাকেটজাত এই সিরিয়ালগুলোর বেশিরভাগেই থাকে অতিরিক্ত চিনি। অতিরিক্ত চিনি স্থূলতা ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। এই চিনি শরীরের ভেতরের প্রদাহ বাড়ায় এবং কোষের ক্ষতি করে, যা দীর্ঘমেয়াদে শরীরের জন্য ক্ষতিকর ও আয়ু কমানোর কারণ হতে পারে।

বিশেষজ্ঞরা স্পষ্ট করে বলছেন, স্বাদের আনন্দের সঙ্গে স্বাস্থ্যকে সামঞ্জস্য করাটা এখন জরুরি। প্রক্রিয়াজাত ও অতিরিক্ত চিনি-নুনযুক্ত খাবারের পরিবর্তে ফলমূল, শাকসবজি ও প্রাকৃতিক খাদ্য নিয়মিত খেলে সুস্থ ও দীর্ঘায়ু জীবন নিশ্চিত করা সম্ভব।