নভেম্বর ৪, ২০২৫, ১১:১২ পিএম
ডিমকে বলা হয় পুষ্টির ভাণ্ডার। প্রতিদিন মাত্র একটি ডিম শরীরের প্রোটিন, ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করতে পারে। তবে আপনি চাইলে ডিমের এই পুষ্টিগুণ আরও বাড়িয়ে তুলতে পারেন। এর জন্য ডিমের সঙ্গে খেতে পারেন নির্দিষ্ট কিছু পুষ্টিকর খাবার।জেনে নিন এমন ৫টি খাবার যা ডিমের সঙ্গে খেলে উপকার দ্বিগুণ হয়:
১. পালংশাক: ডিম ভাজার সময় তাতে পালংশাক যোগ করতে পারেন। পালং শাকে প্রচুর আয়রন রয়েছে। ডিমের মধ্যে থাকা অ্যামিনো অ্যাসিড এই আয়রন শরীরে শোষণে সাহায্য করে।
২. টমেটো: ডিমের সঙ্গে টমেটো খেতে পারেন। টমেটোতে আছে লাইকোপেন নামক শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। ডিমের কুসুমে থাকা হেলদি ফ্যাট এই অ্যান্টি-অক্সিডেন্টকে শরীরে শোষণ করতে সাহায্য করে।
৩. ওটস: সকালের নাস্তায় ওটসের সঙ্গে ডিম রাখতে পারেন। ওটসে আছে ফাইবার ও স্লো কার্বস এবং ডিমে আছে প্রোটিন ও ফ্যাট। এই কম্বো দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে, যা ওজন নিয়ন্ত্রণে ও ডায়াবেটিক রোগীদের জন্য উপকারী।
৪. বেল পেপার (ক্যাপসিকাম): ডিমের মধ্যে প্রায় সব পুষ্টি থাকলেও ভিটামিন 'সি' নেই। ডিম ভাজা বা অমলেটের সঙ্গে বেল পেপার মিশিয়ে খেলে সেই ঘাটতি পূরণ হয়ে যায়। এই কম্বো শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়।
৫. অ্যাভোকাডো: অ্যাভোকাডো টোস্টের ওপর একটি ডিমের পোচ বা অমলেট রাখতে পারেন। ডিমের মধ্যে রয়েছে ফ্যাট-দ্রবণীয় ভিটামিন এবং অ্যাভোকাডোয় রয়েছে হেলদি ফ্যাট। এই দুটি একসঙ্গে খেলে শরীরের একাধিক পুষ্টির ঘাটতি পূরণ হয় এবং উচ্চ রক্তচাপের মতো রোগের ঝুঁকিও কমে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন