নভেম্বর ৩০, ২০২৫, ০৬:০৬ পিএম
সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য হাস্যরস, বাস্তব ও অবাস্তব মিলে কনটেন্ট তৈরি করে মানুষের গ্রহণযোগ্যতা পেয়েছিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কনটেন্ট ক্রিয়েটর আল-আমিন (৪০)। কিন্তু দুই দিন আগে আগুন নিয়ে কনটেন্ট তৈরি করতে গিয়ে সেই আগুনেই মারাত্মক দগ্ধ হয়ে এখন তিনি মৃত্যুশয্যায়।
তাঁকে রাজধানীর বারডেম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে।আল-আমিনের দগ্ধ হওয়া নিয়ে সামাজিক মাধ্যমে চলছে সমালোচনার ঝড়।
অনেকেই এমন বিপজ্জনক কনটেন্ট তৈরি নিয়ে প্রশ্ন তুলেছেন।পেট্রল ব্যবহার: পেট্রল দিয়ে আগুন ধরিয়ে কনটেন্ট বানানোর এমন প্রবণতা সামাজিক মাধ্যমে আরো দেখা গেছে।
আরেকজন কনটেন্ট ক্রিয়েটর মোটরসাইকেলের ওপর পানির হাঁড়ি নিয়ে তাতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে যাচ্ছিলেন, অল্পের জন্য তিনিও বেঁচে যান।পূর্বের ভিডিও: এর আগে আল-আমিন নিজেও একটি ভিডিও বানিয়েছিলেন পুকুরের পানিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে। সেই ভিডিওতে তার কোনো ক্ষতি না হলেও দ্বিতীয় ভিডিওতেই তিনি অগ্নিদগ্ধ হন।
আল-আমিনের এই ঘটনায় অনেকেই আলোচনা সমালোচনা করছেন এবং সতর্কবার্তা জারি করছেন। নেটিজেনরা এমন ভিডিও তৈরি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।কনটেন্ট ধারাভাষ্যকর আজাদ হোসেন জনি জানান, আল-আমিন বর্তমানে বারডেম হাসপাতালের সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার সহকারী সুবল চন্দ্র অধিকারী আল-আমীনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন