নভেম্বর ৮, ২০২৬, ০৩:৩৫ পিএম
কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতী আমির হামজার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, মহান আল্লাহ যেন তাদের সঠিক বুঝ দান করেন—এমন মন্তব্য করেছেন জনপ্রিয় বক্তা জুবায়ের আহমাদ তাশরীফ।
গত রোববার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে মুফতী আমির হামজার সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি এই বিশেষ স্ট্যাটাস দেন। ওই ফেসবুক স্ট্যাটাসে মুফতী আমির হামজার সঙ্গে দীর্ঘদিনের চলাফেরার অভিজ্ঞতার কথা স্মরণ করে জুবায়ের আহমাদ তাশরীফ লিখেছেন, মুফতী আমির হামজা হুজুরের সঙ্গে দীর্ঘদিন চলাফেরা করেছি।
এই মজলুম আলেম দ্বীন অত্যন্ত সরল ও সহজ একজন মানুষ। তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র লিপ্ত রয়েছেন, আল্লাহ পাক যেন তাদের সঠিক বুঝ দান করেন। একই সঙ্গে আল্লাহ তাআলার কাছে এই প্রিয় মুফাসসিরের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করার জন্যও দোয়া প্রার্থনা করেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন