শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,

ভোটকেন্দ্রের নিরাপত্তায় তিন স্তরের বিশেষ ব্যবস্থা: ইসি সচিব

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৫, ০৪:৫৪ পিএম

ভোটকেন্দ্রের নিরাপত্তায় তিন স্তরের বিশেষ ব্যবস্থা: ইসি সচিব

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

১. কেন্দ্রভিত্তিক নিরাপত্তা ২. চেকপোস্ট ৩. সেন্ট্রাল রিজার্ভইসি সচিব আরও বলেন, সুষ্ঠু-সুন্দর ভোট অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন এবং এর ব্যত্যয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না।

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত বলেও তিনি জানান।আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বৈঠকে বেশ কিছু কঠোর নির্দেশনা ও প্রস্তুতির সিদ্ধান্ত নেওয়া হয়:আচরণবিধি: প্রথম দিন থেকেই আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দেওয়া হয়েছে।সাইবার নিরাপত্তা: অপতথ্য প্রতিরোধ এবং ডিজিটাল পরিবেশ সুরক্ষায় একটি সাইবার সিকিউরিটি সেল গঠন করা হবে।

সন্ত্রাসীদের নজরদারি: সন্ত্রাসীদের ওপর বিশেষ নজরদারি বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং যে সব অস্ত্র এখনো উদ্ধার হয়নি, সেগুলো দ্রুত উদ্ধার করতে সংশ্লিষ্ট বাহিনীকে তাগিদ দেওয়া হয়েছে।

সুবিধা গ্রহণ নিষিদ্ধ: রাজনৈতিক দলের কোনো নেতা কিংবা প্রার্থীর কাছ থেকে কোনো ধরনের সুবিধা নেওয়া যাবে না—আইনশৃঙ্খলা বাহিনীকে এ নির্দেশনা স্পষ্টভাবে জানানো হয়েছে।

আখতার আহমেদ জানান, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে সেনাবাহিনী কতদিন মাঠে থাকবে বা কীভাবে মোতায়েন হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত আলোচনা হয়নি।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই বৈঠকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, র‍্যাব, ডিএমপি কমিশনারসহ সব আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।