বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

সচিবালয়ের নতুন ১নং ভবনের ৯ তলায় অগ্নিকাণ্ড

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৩০, ২০২৫, ০৩:২৩ পিএম

সচিবালয়ের নতুন ১নং ভবনের ৯ তলায় অগ্নিকাণ্ড

সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার পর সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ রোববার (৩০ নভেম্বর) দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, আগুন লেগেছিল সচিবালয়ের নতুন ১নং ২০ তলা ভবনের ৯ তলায় ভবনের বাইরের এগজস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকে।

সময়: দুপুর ২টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১ম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ২টা ২ মিনিটে।

নিয়ন্ত্রণ: পরে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে গেলেও ইউনিটগুলোর কাজ করার প্রয়োজন হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে ২টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।