নভেম্বর ৩০, ২০২৫, ১১:২৩ পিএম
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বিগত সরকারের আমলে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যেসব সদস্যরা অন্যায়ভাবে বৈষম্য ও নিপীড়নের শিকার হয়েছেন, অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায় বঞ্চিত এই সকল সামরিক বাহিনীর সদস্যদেরও ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার।
আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাবেক সরকারের সময়কালে (২০০৯ সাল থেকে ০৪ আগস্ট ২০২৪ পর্যন্ত) সামরিক বাহিনীর চাকরিতে বৈষম্য।
বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হওয়া অবসরপ্রাপ্ত ও বরখাস্তকৃত অফিসারদের আবেদন পর্যালোচনাপূর্বক সুপারিশ পেশের জন্য গঠিত কমিটি প্রতিবেদন হস্তান্তরের পর তিনি এই মন্তব্য করেন।
প্রতিবেদন গ্রহণের পর প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন:যখন আপনাদেরকে এই কাজটি করার জন্য দায়িত্ব দিয়েছিলাম তখন মনে হয়েছিল সামান্য কিছু অনিয়ম হয়ত হয়েছে, কিন্তু আপনারা যে পূর্ণাঙ্গ চিত্র তুলে এনেছেন তা রীতিমতো ভয়াবহ। এটা কল্পনার একেবারে বাইরে।"কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এই প্রতিবেদন হস্তান্তর করেন।
কমিটির অনুসন্ধানে সাবেক সরকারের সময় সামরিক বাহিনীর সদস্যদের প্রতি হওয়া কিছু নজিরবিহীন বঞ্চনা ও নিপীড়নের তথ্য বেরিয়ে এসেছে:গুম ও হত্যা: আবেদনকারীদের মধ্যে ছয়জন অফিসারকে তাদের আত্মীয়-স্বজনের রাজনৈতিক সংশ্লিষ্টতার দরুন বা জঙ্গি সংশ্লিষ্টতার অপবাদ দিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে বিভিন্ন মেয়াদে (১ বছর হতে ৮ বছর পর্যন্ত) গুম করে রাখা হয়, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন।
জঙ্গি নাটক: একজন অবসরপ্রাপ্ত অফিসারকে জঙ্গি নাটক সাজিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে উক্ত অফিসারের স্ত্রীকে এক বছরের শিশুসহ বিনা বিচারে দীর্ঘ ছয় বছর কারাগারে রাখা হয়।বিডিআর হত্যাযজ্ঞ: ২৫ ফেব্রুয়ারি ২০০৯-এর বিডিআর হত্যাযজ্ঞের ঘটনায় সরকারের নিষ্ক্রিয়তায় সোচ্চার থাকায় পাঁচজনকে একটি ভুয়া ঘটনা (ব্যারিস্টার তাপস হত্যা প্রচেষ্টা মামলা) সাজিয়ে ব্যাপক নির্যাতন করা হয়।
ধর্মীয় আচার-আচরণ: চারজন কনিষ্ঠ অফিসার (লেফটেন্যান্ট পদবির) ধর্মীয় আচার-আচরণ নিয়ম-নিষ্ঠার সাথে পালন করার কারণে তাদেরকে কোনো একটি দলের অনুসারী হিসেবে অথবা জঙ্গি ট্যাগ দিয়ে অন্যায়ভাবে চাকুরি থেকে বরখাস্ত করা হয়।এছাড়াও তদন্তে জানা যায়, ২৮ জন কর্মকর্তা গুম, অপহরণ, অবৈধভাবে আটক রেখে অমানুষিক নির্যাতন, বিচারহীন, আইন-বহির্ভূত কার্যকলাপে নানাবিধ বঞ্চনা ও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।কমিটি সর্বমোট ৭৩৩টি অভিযোগ পায়, যার মধ্যে ৪০৫টি গৃহীত হয় এবং ১১৪টি আবেদনকারীর বিষয়ে সুপারিশ প্রদান করা হয়েছে।
সেনাবাহিনী: বঞ্চিত ও বৈষম্যের শিকার ১১৪ জন কর্মকর্তার বিষয়ে সুপারিশ করা হয়েছে। তাদেরকে (যার জন্য যা প্রযোজ্য) স্বাভাবিক অবসর প্রদান, পদোন্নতি, বকেয়া বেতন ও ভাতা এবং আনুষঙ্গিক সুবিধাদি প্রদান করার জন্য সুপারিশ করে কমিটি। এর মধ্যে চারজনকে চাকুরিতে পুনঃবহাল (re-instate) করার সুপারিশ করা হয়েছে।নৌবাহিনী ও বিমান বাহিনী: নৌবাহিনীতে বঞ্চনা ও বৈষম্যের শিকারদের বিষয়েও সুপারিশ প্রদান করা হয়েছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন