ডিসেম্বর ২, ২০২৫, ০৩:৩৩ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি নিরাপত্তা চান, তাহলে সরকার তা দেবে।আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তারেক রহমানের নিরাপত্তা প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করে বলেন, "বাংলাদেশে কারও কোনো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তা দিতে প্রস্তুত।
যাকে যে নিরাপত্তা দেওয়া প্রয়োজন, সেটি দিতে প্রস্তুত মন্ত্রণালয়।"স্বরাষ্ট্র উপদেষ্টা অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মন্তব্য করেন:বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট: তিনি জানান, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের রিপোর্ট গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং ভালো সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে।
ঝুঁকিপূর্ণ নির্বাচন কেন্দ্র: জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে, সে বিষয়ে আলোচনা হলেও তা এখনও চূড়ান্ত হয়নি।ফোনে আড়িপাতা: তিনি বলেন, যে সংস্থা অথোরাইজড, শুধু তারাই আড়ি পাততে পারবে। অনুমোদন ছাড়া অন্য কেউ তা করতে পারবে না।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন