সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,
ব্রেকিং নিউজ

নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করছেন সিইসি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১১, ২০২৫, ০৬:০৭ পিএম

নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করছেন সিইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণা করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই তপশিল ঘোষণা করেন।

বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারসহ দেশের বিভিন্ন বেসরকারি গণমাধ্যমে সিইসি’র এই গুরুত্বপূর্ণ ঘোষণা প্রচারিত হচ্ছে।

৩০০ আসনেই তপশিল, আইন ভাঙলে কঠোর ব্যবস্থা তপশিল ঘোষণার প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

তপশিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলোর কেউ যদি নির্বাচনী আইন ভঙ্গ করে, তাহলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ডে যে বিষয়গুলো প্রাসঙ্গিক হবে আমরা সেগুলো নিশ্চিত করব। তবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও থাকা দরকার। আমি আশাবাদী, তারা আমাদের সহায়তা করবে।’ সিনিয়র সচিব নিশ্চিত করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেরই তপশিল ঘোষণা করা হবে। তিনি আরও জানান, গাজীপুর ও বাগেরহাটের সীমানা নিয়ে আদালতের আদেশ অনুযায়ী সংশোধন করা হচ্ছে।

কাল থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এদিকে, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের জন্য সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, তপশিল ঘোষণার পরদিন শুক্রবার থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় আচরণবিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা/থানায় কমপক্ষে ২ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে।

পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, সরকারি চাকরিজীবী এবং যারা আইনি হেফাজতে থাকবেন, তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। ইসির সিনিয়র সচিব জানান, এদের নিবন্ধনের জন্য তৈরি অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে (অ্যাপলে পরে করা যাবে)। তপশিল ঘোষণার পর থেকে নিবন্ধন করা যাবে। বিশেষ করে পোলিং অফিসারদের নিবন্ধন ১৬-১৭ ডিসেম্বর থেকে শুরু হবে এবং আইনি হেফাজতে যারা রয়েছেন, তারা নিবন্ধন করতে পারবেন ২১-২৫ ডিসেম্বরের মধ্যে।