বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মহান বিজয় দিবসে পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৬, ২০২৫, ১০:৫৪ এএম

মহান বিজয় দিবসে পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে পুলিশ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থিত পুলিশ স্মৃতিসৌধে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় পুলিশের একটি সুসজ্জিত দল 'গার্ড অব অনার' প্রদান করে।পরে, আইজিপি বাহারুল আলম পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর পুলিশের বিভিন্ন ইউনিটের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।