রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ৪ লাখ ৫৬ হাজার

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:২০ এএম

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ৪ লাখ ৫৬ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনের (ইসি) অ্যাপ ‘পোস্টাল ভোট বিডি’তে এ পর্যন্ত ৪ লাখ ৫৬ হাজার ৮৩০ জন প্রবাসী নিবন্ধন করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা ৫ মিনিট পর্যন্ত ইসির ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গেছে।

নিবন্ধিত প্রবাসীদের মধ্যে ৪ লাখ ২৮ হাজার ৫৪৫ জন পুরুষ এবং ২৮ হাজার ২৮৩ জন নারী।এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

এই ব্যবস্থায় প্রবাসী ছাড়াও আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরাও ভোট দিতে পারবেন।নিবন্ধন সময়কাল: গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে এবং তা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

লক্ষ্য: ৫০ লাখ প্রবাসী ভোট টানার টার্গেট নিয়ে কার্যক্রম চালাচ্ছে ইসি।ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দেওয়ার পর ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

নিবন্ধন চলছে এমন গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্র, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কঙ্গো, ব্রাজিল, মরক্কো, কেনিয়া, তানজানিয়া, আর্জেন্টিনা ইত্যাদি।উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি।