বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার হামলা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১৯, ২০২৫, ১২:৪৫ এএম

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার হামলা

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এর প্রধান কার্যালয়ে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, জুলাই বিপ্লবের অগ্রসেনানী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ইন্তেকালের খবর ছড়িয়ে পড়ার পর একদল বিক্ষুব্ধ জনতা কারওয়ান বাজারে জড়ো হন।

তারা প্রথম আলোর প্রধান কার্যালয়ের ভেতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর শুরু করেন। এ সময় অফিসের সামনের রাস্তায় আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়।

একই সময়ে পার্শ্ববর্তী ডেইলি স্টার ভবনেও হামলার খবর পাওয়া গেছে। সেখানেও বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।বিক্ষোভকারীদের দাবি, শরিফ ওসমান হাদির উপর হামলার পর থেকে এই সংবাদ মাধ্যমগুলোর ভূমিকা এবং আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের পক্ষে অবস্থানের কারণে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ছিল।

হাদির মৃত্যুর পর সেই ক্ষোভ থেকেই এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১২টা ৩০ মিনিট) এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ফলে কার্যালয় দুটির কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।