সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নির্বাচনের ফলাফল প্রকাশের সময়-ক্ষণ নিয়ে যা বললেন ইসি সানাউল্লাহ

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১১:০৬ পিএম

নির্বাচনের ফলাফল প্রকাশের সময়-ক্ষণ নিয়ে যা বললেন ইসি সানাউল্লাহ

আসন্ন ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল কবে ও কখন পাওয়া যাবে, তা স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ভোটগ্রহণ শেষে অধিকাংশ ফলাফল ভোটের দিন রাতের মধ্যেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। 

তিনি জানান, এবারই প্রথমবারের মতো সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে এবং দুটির ফলাফল গণনাও একসঙ্গে চলবে। ভোটের দিন পরিস্থিতি জানাতে ইসির পক্ষ থেকে মোট চারবার মিডিয়া ব্রিফিং করা হবে।

ইসি সানাউল্লাহ আরও জানান, ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী বুধবারের মধ্যে কেন্দ্রে পৌঁছে যাবে। নিয়ম অনুযায়ী বিকেল সাড়ে ৪টার মধ্যে যারা কেন্দ্রের সীমানায় প্রবেশ করবেন, তাদের সবার ভোট নেওয়া হবে। 

এবার মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখের বেশি এবং প্রার্থী রয়েছেন ২ হাজার ২৮ জন। নির্বাচন সুষ্ঠু করতে ৯০ শতাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা, ড্রোন এবং ৯ লাখ ৫৮ হাজার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলাফল ঘোষণা এবং কেন্দ্র থেকে তথ্য আসার প্রক্রিয়া দ্রুত করার সব প্রস্তুতি কমিশন সম্পন্ন করেছে।