শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

শীঘ্রই ভারত ভিসা সমস্যা শিথিল হবে: শামা ওবায়েদ

জাতীয় ডেস্ক

মে ৪, ২০২৬, ০৮:৩৩ পিএম

শীঘ্রই ভারত ভিসা সমস্যা শিথিল হবে: শামা ওবায়েদ

শামা ওবায়েদ ইসলাম

ভারতের সঙ্গে বিদ্যমান সব ধরনের ভিসা সংক্রান্ত সমস্যা শিগগিরই শিথিল হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (৪ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন।শামা ওবায়েদ ইসলাম জানান, দুই দেশের নাগরিকদের জন্য দ্রুতই ভিসা সংক্রান্ত সব জটিলতা কেটে যাবে। 

তিনি আরও বলেন, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। নির্বাচন শেষে সেখানে যে দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশ জাতীয় স্বার্থ বজায় রেখেই ভারতের সঙ্গে কাজ করে যাবে।

গঙ্গার পানি বণ্টন চুক্তি এবং পুশইন সমস্যা নিয়ে ভারতের সঙ্গে নিয়মিত আলোচনা চলবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, গঙ্গা চুক্তি নিয়ে বাংলাদেশ ইতিবাচক ও আশাবাদী। দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন অমীমাংসিত ইস্যুতে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা হবে বলে তিনি মন্তব্য করেন।

ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, দুই দেশের নাগরিকদের মধ্যে যোগাযোগ সহজ করতে ভিসা সংক্রান্ত বাধাগুলো দ্রুত দূর করা প্রয়োজন। সরকার এই লক্ষ্যে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে এবং দ্রুতই ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।