রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জাতীয় ডেস্ক

মে ৫, ২০২৬, ১২:৩৮ পিএম

স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

তথ্য উপদেষ্টার ব্রিফিং

এ বছরের শেষের দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে তিনি গণমাধ্যমের সামনে এই বিষয়ে কথা বলেন।উপদেষ্টা জানান, দেশব্যাপী এই নির্বাচন একযোগে অনুষ্ঠিত হবে না। 

ধাপে ধাপে পুরো নির্বাচন প্রক্রিয়া শেষ করতে এক বছর সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাওর অঞ্চলের কৃষকদের বিষয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি জানান, ওই অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। 

প্রতিটি ক্ষতিগ্রস্ত কৃষককে এককালীন ৭ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।এছাড়া সাম্প্রতিক সময়ে আলোচিত হামের টিকা ইস্যু নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের মেয়াদে হামের টিকা কার্যক্রমে বিলম্ব হওয়ার বিষয়টি নিয়ে তিনি কথা বলেন।

জাহেদ উর রহমান উল্লেখ করেন, হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। তবে কেন সময়মতো ওই টিকা দেওয়া হয়নি, সে বিষয়টি সংশ্লিষ্টদের খতিয়ে দেখা উচিত বলে তিনি মন্তব্য করেন।