রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আজ বিশ্ব মা দিবস: মায়েদের শ্রদ্ধা জানানোর বিশেষ দিন

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১০, ২০২৬, ১০:২১ এএম

আজ বিশ্ব মা দিবস: মায়েদের শ্রদ্ধা জানানোর বিশেষ দিন

বিশ্ব মা দিবসের শ্রদ্ধা।

পৃথিবীর সব থেকে মধুর ডাক ‘মা’। আজ ১০ মে, মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘মা দিবস’। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশেষ এই দিনটি উদযাপন করা হয়।১৯০৮ সালে প্রথম মা দিবস উদযাপনের সূচনা করেছিলেন আন্না জার্ভিস নামে এক ব্যক্তি। তিনি যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় নিজের মায়ের স্মৃতি রক্ষার্থে এই বিশেষ দিনটি উৎসর্গ করেছিলেন। 

পরবর্তী সময়ে এটি বিশ্বজুড়ে মাতৃত্ব ও মাতৃসত্তার গুরুত্ব স্মরণ করানোর একটি আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি পায়।সন্তানের জন্য মায়ের ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসাকে শ্রদ্ধা জানাতেই এই দিবসের আয়োজন। 

যদিও অনেকেই মনে করেন মাকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো দিনের প্রয়োজন নেই, তবে বর্তমানের ব্যস্ত জীবনে মায়েদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য এই দিনটি বিশেষ তাৎপর্য বহন করে।দিবসটি উপলক্ষে পরিবারের প্রিয় মানুষটির জন্য দিনটি বিশেষ করে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। 

যারা কর্মব্যস্ততা বা ব্যক্তিগত কারণে মায়ের কাছ থেকে দূরে আছেন, তারা ফোনে কথা বলে সময় কাটাতে পারেন। এছাড়া মায়ের পছন্দের খাবার রান্না করা বা তার সঙ্গে ঘরোয়া পরিবেশে সময় কাটানোর মাধ্যমেও দিনটি উদযাপন করা যায়।মা দিবস আমাদের পৃথিবীতে পদচারণার মূল কাণ্ডারিকে নতুন করে সম্মান জানানোর সুযোগ করে দেয়। মা ও সন্তানের মধ্যকার ছোটখাটো মনোমালিন্য মিটিয়ে নেওয়ার জন্যও দিনটি একটি ভালো সুযোগ হতে পারে।

বিশ্ব মা দিবসে পৃথিবীর সব মা যেন সুখী থাকেন এবং সন্তানদের ভালোবাসা নিয়ে ভালো থাকেন—আজকের দিনে এটাই সবার প্রত্যাশা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাতৃত্বের এই চিরন্তন আবেগকে সম্মান জানিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ নানা কর্মসূচি পালিত হচ্ছে।