মে ২৪, ২০২৬, ০৫:০২ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) কর্তৃপক্ষ। আজ রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন নিয়ে আলোচনা হয়েছে সভায়।সাক্ষাৎকালে সিআরপি কর্মকর্তারা তাদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমের নানা দিক প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
এসময় সিআরপির প্রতিষ্ঠাতা ট্রাস্টি ড. ভ্যালেরি এ. টেইলর, নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন, ট্রাস্টি চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন ব্যবস্থার উন্নয়ন নিয়ে আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন