মে ২৫, ২০২৬, ০৬:৫৫ পিএম
ঈদ মানেই নাড়ির টানে বাড়ি ফেরা। পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে শহর ছেড়ে গ্রামে ছুটছেন হাজারও মানুষ। তবে তাড়াহুড়ো করতে গিয়ে অসতর্কতায় অনেকেই ভোগান্তিতে পড়েন। নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে রওনা হওয়ার আগে বেশ কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।
যাত্রা শুরুর আগেই টিকিট নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।বাস, ট্রেন বা লঞ্চের টিকিটের ব্যাপক চাপ এড়াতে আগেভাগেই তা সংগ্রহ করুন। অনলাইন টিকিট কিনলে প্রিন্ট বা ডিজিটাল কপি সংরক্ষণ করতে ভুলবেন না।
বাড়ি ফাঁকা রাখার আগে গ্যাসের চুলা ও রেগুলেটর ভালোভাবে পরীক্ষা করুন। বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দরজা-জানালার তালা নিশ্চিত করুন এবং নির্ভরযোগ্য কাউকে বিষয়টি জানিয়ে রাখুন।অতিরিক্ত মালামাল বহন করা থেকে বিরত থাকুন।
প্রয়োজনীয় নথিপত্র, ওষুধ এবং জরুরি নম্বরগুলো আলাদা ব্যাগে রাখুন। শিশু বা বয়স্কদের সাথে থাকলে তাদের সামগ্রী আলাদা ব্যাগে রাখাই ভালো। ছিনতাই বা প্রতারণা এড়াতে অপরিচিত কাউকে বিশ্বাস করে খাবার গ্রহণ করবেন না। দীর্ঘ যাত্রায় ক্লান্তি কমাতে পর্যাপ্ত পানি পান করুন এবং বাইরের অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলাই শ্রেয়।যানজটের কথা মাথায় রেখে গন্তব্যের উদ্দেশ্যে পর্যাপ্ত সময় হাতে নিয়ে রওনা দিন।
আবহাওয়ার পূর্বাভাস দেখে পোশাক ও প্রয়োজনীয় অনুষঙ্গ সাথে রাখুন। ঈদের আগে ভিড় সামলাতে বাসস্ট্যান্ড বা রেলস্টেশনে নির্ধারিত সময়ের অনেক আগেই পৌঁছানোর চেষ্টা করুন। প্রত্যেকের সচেতনতায় ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হয়ে উঠুক।নিরাপদ ও সুখী ঈদযাত্রাই প্রত্যাশা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন