মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬,

সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের ৬ উপজেলায় আগাম ঈদ

মো: মামুনুর রশিদ

মে ২৭, ২০২৬, ০৯:৫২ এএম

সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরের ৬ উপজেলায় আগাম ঈদ

ছবি-দিনাজপুর টিভি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের অর্ধশতাধিক স্থানে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। বুধবার সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দিনাজপুর সদরসহ জেলার বিভিন্ন স্থানে প্রায় দুই হাজার পরিবার এই আগাম ঈদের নামাজ আদায় করেছেন।

শহরের চারুবাবুর মোড়স্থ একটি কমিউনিটি সেন্টারে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়।জামাতে ইমামতি করেন মাওলানা আব্দুর রাজ্জাক। আয়োজকদের তথ্যমতে, দিনাজপুর সদর উপজেলাসহ জেলার অন্যান্য স্থানে সব মিলিয়ে প্রায় ৫০টির মতো পয়েন্টে আগাম ঈদ উদযাপন করা হয়েছে। 

শহরতলীর নিউটাউন, ফুলতলা, ইসলামবাগসহ বিভিন্ন গ্রামের মুসল্লিরা এই জামাতগুলোতে অংশ নেন। প্রতিটি জামাতে দুই শতাধিক মুসল্লির উপস্থিতি ছিল।

পরিবারের সদস্যদের নিয়ে ঈদের সালাত আদায় করতে পেরে মুসল্লিরা স্বস্তি প্রকাশ করেছেন।দিনাজপুর জেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের এই চর্চা নতুন নয়। দীর্ঘ সময় ধরে জেলার একটি নির্দিষ্ট অংশ এই রীতি অনুসরণ করে আসছেন। 

আজ সকালে স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ ও পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। দিনাজপুর জেলাজুড়ে এই আগাম ঈদের জামাত ঘিরে ছিল বাড়তি কৌতুহল।অর্ধশতাধিক জামাত আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের একাংশে ঈদ উৎসব শেষ হলো।