বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে সমাজকল্যাণমন্ত্রীর শ্রদ্ধা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০৫:৪৯ পিএম

জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে সমাজকল্যাণমন্ত্রীর শ্রদ্ধা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।শুক্রবার (৩ জুলাই) বিকেলে মন্ত্রী এই সমাধিস্থলে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।এ সময় রাঙ্গুনিয়া উপজেলা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং দলীয় কর্মী-সমর্থকরা মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হওয়ার পর রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রথমে রাঙ্গুনিয়ায় দাফন করা হয়েছিল। পরবর্তীতে তাঁর মরদেহ ঢাকায় স্থানান্তর করে চন্দ্রিমা উদ্যানে সমাহিত করা হয়। রাঙ্গুনিয়ার এই স্থানটি তাঁর প্রথম সমাধিস্থল হিসেবে পরিচিত।