রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

জাতীয় ডেস্ক

জুলাই ১৯, ২০২৬, ১০:৪৯ এএম

পাঁচ দিনের সরকারি সফরে তুরস্ক গেলেন সেনাপ্রধান

ছবি - সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্ক সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন। রোববার (১৯ জুলাই) তিনি তুরস্কের পথে রওনা হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।সফরকালে তিনি তুরস্কের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

সফরকালে সেনাবাহিনী প্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করবেন। এছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা বিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ক অধিকতর উন্নয়ন ও জোরদার করার লক্ষ্যে তিনি তুরস্কের সশস্ত্র বাহিনী এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

গত কয়েকদিন ধরে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনার প্রেক্ষাপটে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তুরস্কের আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির সাথে পরিচিত হওয়া এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো অনুসন্ধান করাই এই সফরের অন্যতম লক্ষ্য।সফর শেষে আগামী সপ্তাহে সেনাপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।