রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব দিল বাংলাদেশ

জাতীয় ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ১০:৪২ পিএম

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব দিল বাংলাদেশ

নিকটবর্তী প্রতিবেশী হিসেবে মিয়ানমারের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। রোববার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত এইচই ইউকাউ সো মো‍‍`র সাক্ষাৎকালে এই প্রস্তাব উত্থাপন করা হয়।

বাংলাদেশের অভ্যন্তরে প্রাকৃতিক গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।সাক্ষাৎকালে জ্বালানিমন্ত্রী জানান, দেশের গ্যাসের চাহিদা নিরসনে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সংগ্রহের বিষয়ে বিশেষ আগ্রহ রয়েছে বাংলাদেশের। মিয়ানমারের রাষ্ট্রদূত এই প্রস্তাব ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং এলএনজি হিসেবেও গ্যাস সরবরাহের সম্ভাব্যতা নিয়ে আলোচনার কথা জানান। 

অতীতে প্রস্তাবিত বাংলাদেশ-মিয়ানমার পাইপলাইন প্রকল্প পুনরায় চালুর বিষয়েও দুই পক্ষের মধ্যে মতবিনিময় হয়।বৈঠকে চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর করার প্রস্তাব এবং দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।এসময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।