রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আগামীকাল থেকে উন্মুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ১১:১৪ পিএম

আগামীকাল থেকে উন্মুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগামীকাল বুধবার থেকে জনসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এদিন থেকেই নির্দিষ্ট টিকিট কেটে দর্শনার্থীরা জাদুঘর প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন। অনলাইনে বুকিং দেওয়ার পাশাপাশি সরাসরি জাদুঘরের কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করার সুযোগ রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

মূল ভবনের ধারণক্ষমতা সীমিত থাকায় প্রাথমিকভাবে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থী প্রবেশের সুযোগ পাবেন।জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে যে ভিড় নিয়ন্ত্রণে মূল ভবনে প্রবেশের জন্য মোট তিনটি সময়সীমা বা স্লট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সকালের মর্নিং স্লট ১১টা থেকে দুপুর ১টা, দুপুরের মিড-ডে স্লট ১টা থেকে বিকাল ৩টা এবং বিকেলের ইভনিং স্লট বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। 

দর্শনার্থীদের নিজ নিজ টিকিটে উল্লেখিত নির্দিষ্ট সময়ের মধ্যেই কেবল মূল ভবনে প্রবেশ করতে হবে।অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নির্দিষ্ট স্লটে অগ্রিম টিকিট বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।ঐতিহাসিক এই স্মৃতি জাদুঘর চালুর মধ্য দিয়ে অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও সাধারণ মানুষের পরিদর্শনের সুযোগ সৃষ্টি হলো।