রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সেনাবাহিনীর শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অসাধারণ ফলাফল অর্জিত

জাতীয় ডেস্ক

আগস্ট ১১, ২০২৬, ০২:১২ পিএম

সেনাবাহিনীর শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অসাধারণ ফলাফল অর্জিত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় অসাধারণ ও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। দেশজুড়ে পরিচালিত এই প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রমের মান এবং সুশৃঙ্খল পরিবেশ আবারও প্রমাণিত হয়েছে এই ফলাফলের মাধ্যমে। বাংলা ও ইংরেজি মাধ্যম মিলিয়ে মোট পঁয়ষট্টিটি প্রতিষ্ঠান থেকে দশ হাজার ছিয়াষট্টি জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিয়েছিল।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে নয় হাজার নয়শ বিরানব্বই জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলা মাধ্যম থেকে আট হাজার চারশত সাতান্ন জন এবং ইংরেজি মাধ্যম থেকে এক হাজার ছয়শত নয় জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। মোট উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছয় হাজার দুইশত চারজন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছে। এই ফলাফলে প্রতিষ্ঠানের সার্বিক পাসের হার দাঁড়িয়েছে নিরানব্বই দশমিক দুই ছয় শতাংশ এবং জিপিএ-৫ প্রাপ্তির হার বাষ্পর দশমিক শূন্য নয় শতাংশ, যা দেশের শিক্ষা অঙ্গনে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

সেনাবাহিনী পরিচালিত ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজসমূহের সুশৃঙ্খল পরিবেশ, অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় পরিচর্যা এবং শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টা এই সাফল্যের পেছনে প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানসমূহের পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা এবং দক্ষ প্রধানদের কার্যকর নেতৃত্ব শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষক-কর্মকর্তাদের সম্মিলিত প্রয়াস এই গৌরবোজ্জ্বল অর্জনে বিশেষ অবদান রেখেছে।