শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬,

১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা

জাতীয় ডেস্ক

আগস্ট ১৪, ২০২৬, ১১:৪৯ পিএম

১৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

গত ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।শুক্রবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে।

নিরাপত্তা জোরদারে রাজধানীজুড়ে বিশেষ পিকেট ও চেকপোস্ট বসানো হয়েছে। মহানগরের প্রতিটি প্রবেশপথে তল্লাশি কার্যক্রম কড়া করা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন ইউনিটকে গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে প্রস্তুত রাখা হয়েছে।

গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ সিসি ক্যামেরা ও ড্রোনের নজরদারিতে থাকবে।গোয়েন্দা নজরদারি বাড়াতে সাদা পোশাকে ডিবি, সিটিটিসি এবং সিটিএসবি সদস্যরা মাঠে রয়েছেন। মেট্রো স্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট ও শপিং মলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তারা নিজেরা মাঠে থেকে পুরো নিরাপত্তা তদারকি করছেন।