আগস্ট ১৫, ২০২৬, ০২:১৭ পিএম
মানসম্মত স্বাস্থ্যসেবা কেবল শহরাঞ্চলে সীমাবদ্ধ না রেখে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে কাজ করছে সরকার। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে এই প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫ আগস্ট) এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
রাজধানীর বাইরে রোগীদের উন্নত চিকিৎসার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় ও যাতায়াত কষ্ট কমাতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। ই-হেলথ কার্ড চালুর মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলার কাজ শুরু হয়েছে, যাতে চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হয়।চিকিৎসক ও রোগীর সম্পর্কের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
তারেক রহমান বলেন, উন্নত প্রযুক্তির পাশাপাশি চিকিৎসকদের মানবিক আচরণ এবং পারস্পরিক আস্থা থাকা জরুরি। চিকিৎসকরা নিরাপত্তাহীনতা বোধ করলে এবং রোগীর স্বজনদের মধ্যে আস্থার অভাব থাকলে কেবল অবকাঠামো দিয়ে বিদেশমুখিতা রোধ করা যাবে না। পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনাও রয়েছে সরকারের।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন