সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রথম অভিনন্দন দুই দেশের

জাতীয় ডেস্ক

আগস্ট ২০, ২০২৬, ০৭:১৮ পিএম

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রথম অভিনন্দন দুই দেশের

ছবি : সংগৃহীত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন ও চীনা দূতাবাস। বৃহস্পতিবার ফলাফল ঘোষণার পর পৃথক বার্তায় তারা এই শুভেচ্ছা জানান।কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

চীনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় বেইজিং। নতুন যুগে যৌথভাবে কাজ করতে তারা প্রস্তুত। তারা আশা প্রকাশ করে, দুদেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উভয় দেশের জনগণ আরও বেশি সুফল পাবে।

অন্যদিকে, ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে যুক্তরাজ্য কাজ করতে আগ্রহী। দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার বিষয়ে তারা আশাবাদী।উল্লেখ্য, সংসদ সদস্যদের ভোটে ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।