বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

আজ সন্ধ্যায় শপথ নেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

জাতীয় ডেস্ক

আগস্ট ২১, ২০২৬, ১০:০০ এএম

আজ সন্ধ্যায় শপথ নেবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ছবি - সংগৃহীত

আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন কর্তৃক আনুষ্ঠানিকভাবে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, নির্বাচনি কর্তার ঘোষণা মোতাবেক তাকে এই সাংবিধানিক পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮টি ভোট। গতকাল বিকেলে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য যে, গত ২৪ জুলাই মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করার পর থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আসছিলেন। আজ সন্ধ্যায় শপথের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্বভার গ্রহণ করবেন।