সেপ্টেম্বর ২, ২০২৬, ১০:৩৫ পিএম
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় ধরে চিকিৎসা গ্রহণের পর অবশেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। গতকাল বুধবার রাত সাড়ে নয়টায় তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাসও দেশে ফেরেন।
মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী সুস্থ হয়ে তিনি স্বদেশের মাটিতে ফিরেছেন বলে জানা গেছে। দলীয় সূত্র জানায়, গত মার্চ মাসের ১১ তারিখে ইফতারে পানি পান করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন মির্জা আব্বাস। শারীরিক অবস্থার অবনতি হলে ওই সময় তাকে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছিল। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি তিনি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তার দেশে ফেরার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিমানবন্দর থেকে তাকে অভ্যর্থনা জানাতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি আগামীতে নিজ বাসভবনে বিশ্রামে থাকবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন