বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আগামী হজ প্যাকেজে বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৬:৩৯ পিএম

আগামী হজ প্যাকেজে বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা

ইতিহাসের ধারা ভেঙে হাজীদের বিমান ভাড়া কমানো সম্ভব এবং তা যে বাস্তবায়ন করা যায়, বর্তমান সরকার সেটি সফলভাবে প্রমাণ করেছে বলে মন্তব্য করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে হজ ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় এই সাফল্য তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও নিবিড় মনিটরিংয়ের ফলে ২০২৬ সালের হজ অত্যন্ত সফল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

হজ শেষে অব্যবহৃত ৪ কোটি ৮৭ লক্ষ টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে হাজীদের ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া চার হাজার তিনশ একচল্লিশ জন সম্মানিত হাজী কোনো ধরনের মধ্যস্থতাকারি ছাড়াই এই উদ্ধৃত অর্থ সরাসরি নিজেদের অ্যাকাউন্টে পেয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৃথিবীর অনেক দেশেই হাজীদের হজের হিসাব শেষে বাড়তি টাকা ফেরত দেওয়ার নজির নেই, যা বর্তমান সরকারের স্বচ্ছতা ও সততার অনন্য উদাহরণ। সৌদি আরবের হজমন্ত্রীও বাংলাদেশের এই সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেছেন।

আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ আরও সাশ্রয়ী ও সহজলভ্য করতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে যেখানে বিমান ভাড়া ছিল এক লাখ চৌ৫৪ হাজার আটশত ত্রিশ টাকা, তা কমিয়ে আগামী বছরের জন্য এক লাখ ত্রিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বিগত বছরগুলোতে চর্বিযুক্ত বা অতিরিক্ত বিমান ভাড়ার নামে সংঘটিত অনিয়ম খতিয়ে দেখার ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। সরকারের এই জনবান্ধব পদক্ষেপে সাধারণ মানুষ ও ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে স্বস্তি নেমে এসেছে।