বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

চট্টগ্রামে ৬০ লাখ টাকায় নির্মিত হচ্ছে নজরুল মুক্তমঞ্চ

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৬, ০৯:৫০ পিএম

চট্টগ্রামে ৬০ লাখ টাকায় নির্মিত হচ্ছে নজরুল মুক্তমঞ্চ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি সংরক্ষণে চট্টগ্রামের ডিসি হিলে ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে নজরুল মুক্তমঞ্চ। জেলা পরিষদের অর্থায়নে বৃহস্পতিবার এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

১৯২৬ সালে এখানে কবির অবস্থানের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা প্রশাসক জানান, নজরুল ছিলেন সাম্য ও অসাম্প্রদায়িকতার প্রতীক। বৈষম্যহীন সমাজ গড়তে কবির আদর্শ ধারণ করা জরুরি। নানা প্রতিকূলতার মধ্যেও নজরুল নিজের বিবেক ও মূল্যবোধের সঙ্গে আপস করেননি বলে মন্তব্য করেন তিনি।

শতবর্ষ পর ডিসি হিলে নজরুলের স্মৃতি ধরে রাখার পাশাপাশি পুরোনো স্থাপনা সংস্কারের কাজ চলছে। নির্মাণকাজ শেষ হলে এই মুক্তমঞ্চ নজরুলের সাহিত্য ও দর্শন চর্চার অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হবে বলে আশা করছে প্রশাসন।