সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৪:৪৬ পিএম
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (১৪ সেপ্টেম্বর) অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত এই আটজনের মৃত্যু হয়। তবে গত চব্বিশ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
চলতি বছর দেশে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি এক হাজার ছাড়াল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে এক হাজার ৩০ জনে পৌঁছেছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের কারণে মারা গেছে ১০০ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে বাকি ৯৩০ জনের। সর্বশেষ চব্বিশ ঘণ্টায় মারা যাওয়া আট শিশুর মধ্যে ঢাকা বিভাগে চারজন এবং সিলেট বিভাগে চারজন রয়েছে।
একই সময়ে নতুন করে আরও ৫৫ জনের শরীরে নিশ্চিতভাবে রোগটির উপস্থিতি শনাক্ত হয়েছে, যা নিয়ে এ পর্যন্ত মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ১২৪ জনে। এর বাইরে চব্বিশ ঘণ্টায় এক হাজার ১৭৭ জনের শরীরে রোগের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে দেশে বর্তমানে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭২ হাজার ৭২০ জনে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন