বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬,
তাপমাত্রা হ্রাসের লক্ষ্য

জলবায়ু পরিবর্তন রোধে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৩:২৭ পিএম

জলবায়ু পরিবর্তন রোধে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং তীব্র তাপপ্রবাহ থেকে দেশকে সুরক্ষিত রাখতে আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সভায় এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরের ট্রাস্টিশিপ কাউন্সিলে ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক এক উচ্চপর্যায়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্বনেতাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, পরিবেশগত এই সুবিশাল প্রকল্পের মাধ্যমে সারাদেশে তাপপ্রবাহ ও বায়ুমণ্ডলের তাপমাত্রা কমিয়ে অন্তত এক ডিগ্রি সেলসিয়াস এবং দীর্ঘমেয়াদে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাসের সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তাপদাহ নিয়ন্ত্রণে প্রাকৃতিকভাবে তাপমাত্রা কমানোই এই বৃক্ষরোপণ কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বৈশ্বিক উষ্ণায়নের ফলে বাংলাদেশ প্রতিনিয়ত প্রতিকূল আবহাওয়া এবং তীব্র তাপদাহের মুখোমুখি হচ্ছে। এই প্রাকৃতিক বিপর্যয় সামাল দিতে টেকসই বনায়ন সৃষ্টি এবং প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নে দেশজুড়ে ব্যাপক হারে গাছ লাগানো হবে। এই লক্ষ্য অর্জনে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।