অক্টোবর ১৯, ২০২৬, ০২:৩৮ পিএম
দলীয় কোনো চাপ নয়, বরং সম্পূর্ণ ব্যক্তিগত ও বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, দল থেকে তাঁকে সরে যেতে বলা হয়নি। তিনি নিজে থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং বিশেষ কিছু পরিস্থিতির কারণে তাঁকে এই দায়িত্ব ছাড়তে হচ্ছে। তবে পদত্যাগের পেছনে সুনির্দিষ্ট কী কারণ রয়েছে, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।
ইশরাক হোসেন স্পষ্ট করেন, প্রশাসনিক দায়িত্ব ছাড়লেও তাঁর রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার থেকে তিনি পিছু হটছেন না। বিশেষ করে মাদকবিরোধী অবস্থানের বিষয়ে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, বিশেষ কারণে পদত্যাগ করতে হলেও মাদকের বিরুদ্ধে তাঁর যুদ্ধ আগের মতোই অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন