সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৮:২১ পিএম
সরকার ৪১৩ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ৫০ হাজার টন অকটেন কেনার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর, ২০২৫) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই আমদানির অনুমোদন দেওয়া হয়।জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য এই অকটেন আমদানি করা হবে।
প্রতি ব্যারেল অকটেনের দাম ধরা হয়েছে ৫.২০ মার্কিন ডলার।ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুসাকো জাপিন (PT Bumi Siak Pusako Zapin) থেকে এই ৫০ হাজার টন অকটেন আমদানি করা হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) নিজস্ব বাজেট, তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ এবং ঋণ নিয়ে এই আমদানির অর্থায়ন করা হবে।
প্রসঙ্গত, ২০২৫ সালে দেশে মোট ৬ লাখ ৫০ হাজার টন অকটেনের চাহিদা রয়েছে। এর মধ্যে ১ লাখ ২৫ হাজার টন জিটুজি (সরকার থেকে সরকার) ভিত্তিতে এবং ১ লাখ ২৫ হাজার টন আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন