সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৪:৪৩ পিএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, জাতীয় পার্টির (জাপা) ‘লাঙ্গল’ প্রতীকটির মালিক কে, তা খুঁজে বের করতে তারা হিমশিম খাচ্ছেন। একাধিক দল লাঙ্গল প্রতীকের জন্য আবেদন করায় এই জটিলতা তৈরি হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।
আসন্ন রাজনৈতিক সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হবে কি না, এমন প্রশ্নে সিইসি বলেন, “জাতীয় পার্টির পাঁচটা প্রস্তাব পেয়েছি। আপনারা কয়টি পেয়েছেন জানি না কোন জাতীয় পার্টির কথা বলছেন বুঝতে পারছি না। লাঙ্গলের দাবিদার তো একাধিক।”
তিনি আরও বলেন, লাঙ্গল প্রতীক কাকে দেওয়া হবে, তা সময় হলে দেখা যাবে। তিনি জানান, 'জাতীয় পার্টি' নামে অন্তত আধা ডজন দলের প্রস্তাব তাদের কাছে আছে এবং লাঙ্গলের দাবিদারও একাধিক। এ কারণে কোন দলের কথা বলা হচ্ছে, তা নিয়ে তিনি বিভ্রান্তিতে রয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন