রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কীটনাশকের অব্যবস্থাপনা দূর করতে নতুন বিধিমালা করা হচ্ছে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১০:৩৩ পিএম

কীটনাশকের অব্যবস্থাপনা দূর করতে নতুন বিধিমালা করা হচ্ছে

ছবি - সংগৃহীত

বাংলাদেশে কীটনাশকের অপব্যবহার, অতিরিক্ত দাম এবং সার্বিক অব্যবস্থাপনা দূর করতে সরকার একটি নতুন বিধিমালা তৈরি করছে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর, ২০২৫) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

কৃষি সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ বলেন, বর্তমানে বাংলাদেশে ২০৩ ধরনের জেনেরিক কীটনাশকের আট হাজার প্রকার রয়েছে। এই সংখ্যা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে একটি কঠোর বিধিমালা প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

তিনি আরও বলেন, নতুন এই বিধিমালা কার্যকর হলে কীটনাশক খাতের সকল অব্যবস্থাপনা স্বাভাবিক হয়ে আসবে। কৃষি উপদেষ্টা জানান, নকল কীটনাশক বন্ধ করার জন্যও সরকার চেষ্টা চালাচ্ছে।