বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

সাকিবকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত উপদেষ্টা আসিফের

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৬:১৭ পিএম

সাকিবকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত উপদেষ্টা আসিফের

ছবি - সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সম্প্রতি গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। এই বিতর্কের মধ্যেই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাকিবের দেশে ফেরা ও খেলায় অংশগ্রহণ নিয়ে ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট করেছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) আসিফ মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে সর্বশেষ পোস্টে সাকিবকে ইঙ্গিত করে কঠোর অবস্থান জানান:ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি।"

আসিফ মাহমুদ প্রশ্ন তোলেন, যার হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না। তিনি আরও লেখেন:বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং খুনিদের এনডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইনানশিয়াল ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে?"

উপদেষ্টা আসিফ মাহমুদ সাকিব আল হাসানকে উদ্দেশ্য করে চূড়ান্তভাবে আহ্বান জানান: "আইন সবার জন্য সমান, মুখোমুখি হোন।"এর আগে রোববার রাতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে কারও নাম উল্লেখ না করে লিখেছিলেন, "একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।"

আসিফ মাহমুদের এই পোস্টের পরপরই সাকিব আল হাসানও পাল্টা পোস্ট করেন, যদিও তিনিও সরাসরি কারও নাম উল্লেখ করেননি। দুজনের এই পাল্টাপাল্টি পোস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।