অক্টোবর ৮, ২০২৬, ০৮:২৭ পিএম
ববেশ কয়েক দিন ধরে সিনেমার পর্দায় দেখা মিলছে না বলিউড অভিনেত্রী অনুশকা শর্মার। পরিবারের সাথে সময় কাটছে তার। এর মধ্যে খবর হলো এই বলিউড অভিনেত্রী এবং তার পরিবার মুম্বাইয়ের ভারসোভা এলাকায় তিনটি অ্যাপার্টমেন্ট কিনেছেন।
ইয়ারি রোডে অবস্থিত গোদরেজ স্কাইশোর প্রকল্পে মোট ৪৪ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের এসব অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। তিনটি অ্যাপার্টমেন্টই টাওয়ার এর ২৪ তলায় অবস্থিত। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, অনুশকা একটি অ্যাপার্টমেন্ট নিজের নামে কিনেছেন, তার বাবা-মা সংলগ্ন ইউনিটটি কিনেছেন এবং তৃতীয়টি তিনি ও তার ক্রিকেটার স্বামী বিরাট কোহলি যৌথভাবে কিনেছেন। সিআরই ম্যাট্রিক্সের হাতে আসা সম্পত্তি নিবন্ধনের নথি অনুযায়ী, এই অভিনেত্রী প্রায় ১৪ কোটি ৯০ লক্ষ টাকা দিয়ে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৮ জুলাই অ্যাপার্টমেন্টের নিবন্ধিত হয়েছিল।
অ্যাপার্টমেন্টটির মোট আয়তন প্রায় ২ হাজার ১৫৩ দশমিক ৭ বর্গফুট; এর মধ্যে কার্পেট এরিয়া বা ব্যবহারযোগ্য অভ্যন্তরীণ আয়তন প্রায় ২ হাজার ২৬ বর্গফুট এবং বারান্দা বা টেরেসের আয়তন প্রায় ১২৮ বর্গফুট। জানা গেছে, অনুশকা স্ট্যাম্প ডিউটি বাবদ ৭৪ লক্ষ ৪৮ হাজার টাকা পরিশোধ করেছেন এবং এই সম্পত্তির সাথে বেসমেন্টে তিনটি আচ্ছাদিত পার্কিংয়ের সুবিধাও রয়েছে।
একই দিনে, অনুশকার বাবা-মা অশিমা অজয় কুমার শর্মা এবং অজয় কুমার শর্মা একই তলায় সংলগ্ন আরেকটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। সব মিলিয়ে অভিনেত্রীর এবং তার বাবা-মায়ের কেনা দুটি অ্যাপার্টমেন্টের মোট মূল্য প্রায় ২৫ কোটি ৮০ লক্ষ টাকা এবং এগুলোর সম্মিলিত আয়তন প্রায় ৩ হাজার ৭৩১ বর্গফুট। পাশাপাশি এতে মোট পাঁচটি পার্কিংয়ের সুবিধা রয়েছে। কার্পেট এলাকার হিসেবে, এই সম্পত্তিগুলোর দাম প্রতি বর্গফুটে প্রায় ৭৩ হাজার ৫০০ থেকে ৭৪ হাজার টাকার মতো দাঁড়ায়।
পরিবারটির কেনাকাটা এখানেই থেমে থাকেনি। জ্যাপকির হাতে আসা নথিপত্র অনুযায়ী, অনুশকা ও বিরাট কোহলি যৌথভাবে একই প্রকল্পে ১৮ কোটি ২৯ লক্ষ টাকা দিয়ে আরও একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন। জুলাইয়ে এর নথিভুক্ত করা হয় এবং এই দম্পতি স্ট্যাম্প ডিউটি বাবদ প্রায় এক কোটি নয় লক্ষ টাকা পরিশোধ করেন। এর আগে জানুয়ারিতে মাসে এই বলিউড অভিনেত্রী ও বিরাট যৌথভাবে আলিবাগের জিরাড গ্রামে প্রায় পাঁচ দশমিক ১৯ একর আয়তনের পাশাপাশি দুটি জমির খণ্ড ৩৭ কোটি ৮৬ লক্ষ টাকায় কিনেছিলেন।
মুম্বাই ও গুরুগ্রামে বিলাসবহুল বাসভবনের পাশাপাশি আলিবাগে এই দম্পতির একটি বিশাল হলিডে ভিলাও রয়েছে; এসবই সমুদ্রতীরবর্তী ও শহরতলির প্রিমিয়াম আবাসন প্রকল্পের প্রতি তাদের স্পষ্ট আগ্রহের প্রতিফলন, যেখানে একাধারে বিশেষ গোপনীয়তা ও আধুনিক সুযোগ-সুবিধা পাওয়া যায়।লিউড অভিনেত্রী অনুশকা শর্মা ও তার পরিবার মুম্বাইয়ের ভারসোভা এলাকায় প্রায় সাড়ে ৪৪ কোটি টাকা মূল্যের তিনটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন