রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হবে ডিসেম্বরে

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৫:৩৩ পিএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হবে ডিসেম্বরে

ছবি - সংগৃহীত

দেশের ইতিহাসে সর্ববৃহৎ অবকাঠামো প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আগামী ডিসেম্বর মাসে পরীক্ষামূলকভাবে চালু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে নিজের দপ্তরে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান।

উপদেষ্টা বলেন, “আমরা নভেম্বরে চালু করার জন্য রাশিয়াকে চিঠি দিয়েছিলাম। তারা জানিয়েছে যে ডিসেম্বরে চালু করবে।”তিনি আরও জানান, বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইতোমধ্যে দেশে চলে এসেছে। আইএইএ-এর (International Atomic Energy Agency) একটি দল কেন্দ্রটি পর্যবেক্ষণ করে কিছু সুপারিশ করেছে।

“আমরা সেগুলো বাস্তবায়ন করছি। তারা আবার এসে ফাইনাল সম্মতি দেবে,” বলেন উপদেষ্টা।ড. সালেহউদ্দিন আহমেদ আরও নিশ্চিত করেন যে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম এখনও নির্ধারণ করা হয়নি।

পদ্মা নদীর তীরে পাবনায় অবস্থিত এই দুই-ইউনিটের প্ল্যান্টটি চালু হলে বাংলাদেশের জাতীয় গ্রিডে মোট দুই হাজার ৪০০ মেগা ওয়াটের বিদ্যুৎ যোগ হবে। এর মধ্যে ইউনিট ১-এর নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৭ সালে এবং ২০১৮ সালে ইউনিট ২ এর কাজ শুরু হয়।