অক্টোবর ২৪, ২০২৫, ০৩:২৩ পিএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরের শুরুতে টানা চার দিনের ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। তবে এরপর অক্টোবর ও নভেম্বরের বাকি দিনগুলোতে আর কোনো সরকারি ছুটি থাকছে না। ছুটির জন্য চাকরিজীবীদের অপেক্ষা করতে হবে বছরের শেষ মাস ডিসেম্বর পর্যন্ত।
সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি ২০২৫ সালে আর মাত্র দুটি সরকারি ছুটি বাকি আছে। এর মধ্যে একটি হলো ১৬ ডিসেম্বর, মঙ্গলবার, মহান বিজয় দিবস। এই ছুটিটি সপ্তাহের মাঝে পড়ায় এর সঙ্গে সাপ্তাহিক ছুটির কোনো সংযোগ থাকছে না।
তবে বছরের একেবারে শেষে ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার, যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে একটি সাধারণ ছুটি রয়েছে। বৃহস্পতিবার এই ছুটি হওয়ায় এর সঙ্গে সাপ্তাহিক ছুটি শুক্র (২৬ ডিসেম্বর) ও শনিবার (২৭ ডিসেম্বর) যুক্ত হয়ে চাকরিজীবীরা টানা তিন দিনের ছুটি উপভোগ করতে পারবেন। এটিই হবে চলতি বছরের শেষ টানা ছুটি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন